পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতের পঞ্জাবে ভারত-পাক ম্যাচকে ঘিরে কাশ্মীরি পড়ুয়াদের মারধরের ঘটনার পর এবার পাকিস্তানে এই ম্যাচকে ঘিরেই বেপরোয়া আনন্দ উদযাপনের ঘটনায় গুলিবিদ্ধ হলেন ১২ জন। এর মধ্যে রয়েছেন একজন সিনিয়র পুলিশ আধিকারিক।
ঘটনা টি-২০ বিশ্বকাপে পাকিস্তান জয়ী হওয়ার পরে করাচিতে বিজয়োল্লাসে মাতেন মানুষ। শূন্য গুলি ছুড়ে কিছু মানুষ আনন্দ উৎসব করতে থাকেন। এই বেপরোয়া উচ্ছ্বাস পরিণতি পায় মর্মান্তিক ঘটনায়।
এই ঘটনায় জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আরও পড়ুন:
জানা গেছে, ক্রিকেট ম্যাচে পাকিস্তানের জয়ের পর বেশ কয়েকজন মানুষ রাস্তায় নেমে বাজি পুড়িয়ে, নেচে-গান করে আনন্দ উৎসবে মাতেন। এদের মধ্যেই কিছু মানুষ শূন্যে গুলি ছুড়ে আনন্দ করতে থাকে। সেই বেপরোয়া গুলি লাগে কয়েকজনের গায়ে।
ঘটনায় কমপক্ষে ১২ জনের শরীরে গুলি লেগেছে।আরও পড়ুন:
এদের মধ্যে পুলিশের এক সিনিয়র আধিকারিকও রয়েছেন।
আরও পড়ুন:
বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়ও। এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হয়েছেন অন্তত দুজন।
আরও পড়ুন:
স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় সিনিয়র পুলিশ আধিকারিক আব্দুল গনিও গুলিবিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতকে হারিয়ে জয়ী হয় পাকিস্তান। এর পরেই এই ঘটনা।