পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রাজিলের পুরুষ মডেল চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। বিয়ে করেছিলেন ৯ জনকে। আগে একজন মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। লিভ ইনও করতেন তাঁর সঙ্গেই ।পরে ওই সঙ্গিনীদের সম্মতিতে তিনি ওই সঙ্গিনী সহ বাকি ৮ মহিলাকে বিয়ে করেন।পুরুষ মডেলের নাম উরসো ।
তাঁর প্রথম সঙ্গিনীর নাম আর্থার ও উরসো। ব্রাজিলিয় মডেলটি তাঁর নতুন নয় স্ত্রীর সঙ্গে– তাঁর নিজের ছবি শেয়ারও করেছে সোশ্যাল মিডিয়ায় হই চই ফেলে দিয়েছিলেন।আরও পড়ুন:
কিন্তু এবার তাঁর নয় স্ত্রীর মধ্যে একজন বেঁকে বসেছেন। তিনি ডিভোর্স নিতে চাইছেন। একথা কথা শুনে বেজায় ভেঙে পড়েছেন আর্থার। তিনি বলেছেন একথা শুনে আমার খুবই খারাপ লাগছে।
আরও পড়ুন:
নিউইয়র্ক পোস্ট অনুসারে– "মুক্ত প্রেম উদযাপন" এবং "একবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ" করার জন্য গত বছর আর্থার আটজন মহিলাকে বিয়ে করে শিরোনামে উঠে এসেছিলেন। আর্থার উরসো আগেই বিয়ে করেছিলেন লুয়ানা কাজাকিকে। ফলে তার স্ত্রী সংখ্যা দাঁড়িয়েছিল ৯-এ। উরসোর ৯ স্ত্রীদের মধ্যে আগাথার বক্তব্য তিনি উরসোকে সবার সঙ্গে ভাগ করে নিতে রাজি নন। তিনি এক বিবাহ পছন্দকরেন। এখন তাঁর মনে হচ্ছে একবিবাহ হলেই ভালো হত।
এইভাবে সবার সঙ্গে তিনি স্বামীকে ভাগ করে নিতে আর পারছেন না। সে কারণেই বিচ্ছেদ চেয়েছেন।আরও পড়ুন:
উরসো এই বিচ্ছেদের খবর শুনে বলেন– তার অন্যান্য স্ত্রীরা মনে করেন যে আগাথার মনোভাব ভুল ছিল এবং ‘তিনি সত্যিকারের অনুভূতির জন্য নয়– অ্যাডভেঞ্চারের জন্য বিয়েকে গ্রহণ করেছিলেন’। উরসো আরও বলেন– ‘আমি জানি আমি একজন স্ত্রীকে হারাচ্ছি – কিন্তু আমি এই মুহূর্তে তার জায়গায় অন্য কাউকে নিয়ে আসছি না।‘ তবে ডেইলি মেল বলছে উরসোর স্বপ্ন ১০ জনকে বিয়ে করা। আজ নয় কাল তিনি এটা করবেন।ব্রাজিলে বহুবিবাহ অবৈধ। কিন্তু তার পরেও সাও পাওলোতে এই স্ত্রীদের নিয়ে বহাল তবিয়তে রয়েছেন এই পুরুষ মডেল।