পুবের কলম প্রতিবেদক: তৃতীয় দফার নির্বাচনের সময় রাজ্যে থাকবে ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে ৩৩৪ কোম্পানি বাহিনী। মালদহ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের প্রত্যেকটি বুথ সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা। ন্যূনতম চারজন কেন্দ্রীয় জওয়ান থাকবেন এক একটি বুথে।
এক বুথ বিশিষ্ট কেন্দ্রে চারজন জওয়ান। তিন থেকে পাঁচ বুথ বিশিষ্ট কেন্দ্রে ন্যূনতম ১২ জন জওয়ান প্রহরা দেবেন। পাঁচের বেশি বুধ যেখানে আছে, সেখানে ন্যূনতম ১৮ জন জওয়ান মোতায়েন থাকবে বুথের প্রহরার জন্য।আরও পড়ুন:
প্রত্যেক কিউআরটি-তে থাকবে কমপক্ষে ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
রাজ্য পুলিশ মোতায়েন থাকবে প্রায় ১১ হাজার । জঙ্গিপুর পুলিশ জেলায় থাকবে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।আরও পড়ুন:
কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে থাকবে ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
মুর্শিদাবাদে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।আরও পড়ুন:
আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্বে থাকবে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কুইক রেসপন্স টিম, কিউআরটি ক্ষেত্রে এই নির্বাচনে বিশেষ জোর দেওয়া হয়েছে। জঙ্গিপুরে মোতায়েন থাকছে ৬৩টি কিউআরটি । কৃষ্ণনগরে ১২ টি কিউআরটি । মালদহে সব থেকে বেশি ১৪৩ টি কিউআরটি । মুর্শিদাবাদে ১১৩ টি কিউআরটি।