পুবের কলম,ওয়েবডেস্ক: সুইডেনের পর বাংলাদেশ। এবার কুরআন শরিফ জ্বালানোর মতো নিকৃষ্ট কাজের সাক্ষী থাকল ওপার বাংলা। প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। এক কথায় জনপ্লাবন।
অবমাননার অভিযোগে ধৃত ২। অভিযুক্তদের বেধড়ক মার তপ্ত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহত অন্তত ১৪ জন পুলিশকর্মী।আরও পড়ুন:
সূত্রের খবর, পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অভিযোগে দেশের সিলেট থেকে দুই জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের নাম নুরুর রহমান ও মেহবুব আলম। ঘটনার প্রতিবাদে রবিবার রাতে গননাতীত মানুষ রাস্তায় নামে। অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। করা হয় লাঠিচার্জও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৪ জন পুলিশকর্মী।আরও পড়ুন: