পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর, সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে উপনির্বাচন। তার আগে রাজ্যে আসছে মোট ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
ঘোষিত তিনটি আসনের উপনির্বাচনে মোতায়েন করা হবে ওই বাহিনী।আরও পড়ুন:
কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে ওই ১৫ কোম্পানির মধ্যে থাকছে সাত কোম্পানি সিআরপিএফ, চার কম্পানি বিএসএফ এসএসবি’র ২ কোম্পানি এবং সিআইএসএফ ও আইটিবিপি’র ১ কোম্পানি করে বাহিনী থাকছে।
আরও পড়ুন:
এখনও ১৫ দিন বাকি থাকলেও উপ নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই রাজ্যগুলিতে ঘোষণা হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। জোর কদমে চলছে প্রচারও।