পুবের কলম, ওয়েবডেস্কঃ নাইজেরিয়ায় একটি নির্মীয়মাণ বহুতল আবাসন ভেঙে (Nigeria Building Collapse) মৃত্যু হয়েছে ১৫ জনের। সোমবার স্থানীয় সময় দেশটির লাগোসে দুপুর ২টো নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২১ তলা আবাসনটি। বিলাসবহুল ওই আবাসনটিতে নির্মাণে কাজ চলছিল। মঙ্গলবার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আটকদের বের করার কাজ চলছে।
তবে ৯'জনকে জীবিত অবস্থায় ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সময়ে প্রায় ১০০ জনের বেশি শ্রমিক সেখানে কাজ করছিলেন। শ্রমিকদের আটকে পড়ার আশঙ্কা রয়েছে।আরও পড়ুন:
ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ইব্রাহিম ফারিনলয়ে বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে। ফারিনলয়ে আগেই জানিয়েছিল উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, এই আবাসনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। তাই এই মর্মান্তিক ঘটনা ঘটল। তবে প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, এই আবাসনটিতে ফ্লোরের ক্ষেত্রে যা অনুমোদন দেওয়া হয়েছিল, তার পরেও আরও ছয়টি ফ্লোর আরও যুক্ত করা হয়েছে। আবাসনটিতে অতিরিক্ত ভার বহন করতে না পেরেই ভেঙে পড়েছে। কারণ আবাসনটিতে অনুমোদনের অনুযায়ী ভিত ছিল।আরও পড়ুন:

লাগোস স্টেট বিল্ডিং কন্ট্রোল এজেন্সির জেনারেল ম্যানেজার গোলহান ওকি জানিয়েছেন, আবাসনটি তৈরিতে অত্যন্ত নিকৃষ্ট ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে। ১৫' তলা অনুমোদন থাকলেও ২১ তলা আবাসন তৈরি করা হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি, কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু তিনি রাজ্য ভবন নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন। একটি স্বাধীন প্যানেলকে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।