পুবের কলম প্রতিবেদক: সুপ্রিম কোর্টে বৈধ চাকরিপ্রার্থীদের সংখ্যা জানালো রাজ্য স্কুল সার্ভিস কমিশন। কীভাবে যোগ্য-অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব, তাও এদিন আদালতে স্পষ্ট করে এসএসসি। প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসিকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি জানিয়েছেন, নাইসাকে ওএমআর শিট পরীক্ষার বরাত দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতি রয়েছে। এসব দেখলে সরকারি চাকরির প্রতি সকলের বিশ্বাস উঠে যাবে বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী দাবি করেন, ডিজিটাল তথ্য রয়েছে। কারও চাকরি বাতিল করতে পারে না আদালত। পালটা ওএমআর শিট নষ্ট নিয়েও প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়ে এসএসসি। তাদের তাহলে কেন চেয়ারম্যান ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ নেই বলে দাবি করলেন, প্রশ্ন প্রধান বিচারপতির। এসএসসির দাবি, নাইসার কাছ থেকে ‘মিরর ইমেজ’ নেওয়া হয়েছে।
এবং সেগুলি প্রকাশও করা হয়েছে। নাইসাকে বরাত দেওয়ার ক্ষেত্রে কেন যথাযথভাবে টেন্ডার ডাকা হয়নি, সে প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, নাইসাকে বরাত দেওয়া হল। নাইসা আবার আরও এক সংস্থাকে টেন্ডার দিল। কেন বলেননি নিজে না পারলে বরাত নেওয়ার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ গোপনীয় নথি কেন অন্যের হাতে তুলে দিলেন। তথ্য সংরক্ষণের দায়িত্ব সম্পূর্ণ এসএসসির। এটা নিরাপত্তা লঙ্ঘন। এসএসসি দায়িত্ববানের মতো কাজ করেনি।আরও পড়ুন:
প্রধান বিচারপতি আরও বলেন, এসব দেখলে সরকারি চাকরির প্রতি বিশ্বাস উঠে যাবে সকলের।
সিবিআইয়ের তথ্যের উপর ভিত্তি করে যোগ্য-অযোগ্য আলাদা তালিকা করা সম্ভব বলে সুপ্রিম কোর্টে জানায় এসএসসি।আরও পড়ুন:
এদিকে, সুপারনিউমেরিক পদ নিয়ে সুপ্রিম কোর্টে জোরাল সওয়াল রাজ্যের। কোনওভাবেই আদালতকে বোকা বানাতে চায়নি রাজ্য, দাবি আইনজীবীর। তাঁর ব্যাখ্যা, শুধুমাত্র চাকরি বাতিলের পর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগ করতে ৬ হাজার ৮৬১টি সুপারনিউমেরিক পদ তৈরি করা হয়। ২০১৬ সালের নিয়োগের ছবছর পর ২০২২ সালে কেন অতিরিক্ত পদ তৈরি করা হল, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তকোনও খারাপ অভিসন্ধি ছিল নাদ, সওয়াল রাজ্যের। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্য কোনওভাবেই যুক্ত নয় বলেও সওয়াল আইনজীবীর।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে ২০১৬-র এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষককর্মী। এই ২৬ হাজার চাকরিহারার মধ্যে গ্রুপ ডি-র কর্মীরাও রয়েছেন।
তাঁদের আইনজীবী এদিন মামলাটি একবার উত্থাপন করেছিলেন। সেই সময় প্রধান বিচারপতি বলেন, কয়েকটি ছোটখাটো বিষয় আছে, সেগুলি শোনার পর এই মামলা শুনবেন। কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে ওইদিন আর এই মামলার শুনানি সম্ভব হয়নি।আরও পড়ুন:
সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, ßুñল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। গত শুনানিতে প্রশ্ন উঠেছিল সুপার নিউমেরারি পদ তৈরি নিয়েও। হাই কোর্ট এই নিয়ে সিবিআইকে তদন্ত করতে বলেছে। তবে প্রথম দিনের শুনানিতে সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানি সোমবার পর্যন্ত সিবিআই কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না।
আরও পড়ুন:
গতকাল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল মামলা শুনানি ছিল। কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে চাকরি বাতিল মামলার শুনানি এদিন সম্ভব হয়নি বলে খবর। ফলে মঙ্গলবার একদম শুরুতেই এই মামলার শুনানি।