০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গির্জায় পাদ্রিদের যৌন লালসার শিকার ২ লক্ষ ১৬ হাজার শিশু! ঘটনাকে ‘লজ্জাজনক’ বললেন পোপ ফ্রান্সিস

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফ্রান্সের ক্যাথলিক চার্চগুলিতে ১৯৫০ সালের পর থেকে ২ লক্ষ ১৬ হাজার শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই ছিল ছেলে শিশু। নতুন এক নিরপেক্ষ তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বব্যাপী কিছু ক্যাথলিক গির্জার কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার মধ্যেই এ ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ হল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বুধবার এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন পোপ ফ্রান্সিস। সেইসঙ্গে পোপ ফ্রান্সিস (Pope Francis) এমন ঘটনা যেন আর কখনও না ঘটে, তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

গির্জায় পাদ্রিদের যৌন লালসার শিকার ২ লক্ষ ১৬ হাজার শিশু! ঘটনাকে 'লজ্জাজনক' বললেন পোপ ফ্রান্সিস

তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা বলেন, কমপক্ষে ২,৯০০ থেকে ৩২০০ ক্যাথলিক যাজক ও পাদ্রিরা শিশুদের ওপর নিষ্ঠুর যৌন নির্যাতন চালায়। ফরাসি গির্জার একজন শীর্ষ আধিকারিক এ ঘটনাকে ‘লজ্জাজনক ও ভয়াবহ’বলে অভিহিত করে ক্ষমা চেয়েছেন। ভুক্তভোগীদের সংগঠন ‘লা প্যারোল লিবারির’ প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোয়া ডেভক্স বলেন, ‘এটা ছিল বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নৈতিকতর সঙ্গে বিশ্বাসঘাতকতা ও শিশুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের চার্চে নির্যাতিত শিশুদের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৩০ হাজার পর্যন্ত হতে পারে। চার্চের সাধারণ সদস্যরা বা ক্যাথলিক স্কুলের শিক্ষকরা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে। প্রায় আড়াই হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের অধিকাংশই ছেলে শিশু যাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে।

২০১৮ সালে ফরাসি ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ এ তদন্তের অনুমোদন দেয়।

আদালত, পুলিশ, গির্জার নথি, ভুক্তভোগীদের সাক্ষাৎকার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি ও প্রকাশ হতে প্রায় আড়াই বছর সময় লেগেছে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গির্জায় পাদ্রিদের যৌন লালসার শিকার ২ লক্ষ ১৬ হাজার শিশু! ঘটনাকে ‘লজ্জাজনক’ বললেন পোপ ফ্রান্সিস

আপডেট : ৬ অক্টোবর ২০২১, বুধবার