বিশেষ প্রতিবেদন: যায়নবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতি সউদি আরবের মাত্র ২ শতাংশ মানুষের সমর্থন রয়েছে বলে এক মতামত সমীক্ষায় দেখা গেছে। মার্কিন সরকার যখন তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্থাপন করে দিতে উঠেপড়ে লেগেছে তখনই এই সমীক্ষার ফল প্রকাশিত হল। ইকোনমিস্ট পত্রিকা এক নিবন্ধে ‘২০২৩ আরব ইয়ুথ সার্ভে’ নামক একটি সমীক্ষার ফলাফল ঘোষণা করে বলেছে, ইসরাইলের সঙ্গে সউদির সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ‘অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা’ একটি বড় বাধা হিসেবে কাজ করছে। ইকোনমিস্ট লিখেছে, ‘২০২৩ আরব ইয়ুথ সার্ভেতে সউদি আরবের মাত্র ২ শতাংশ তরুণ-তরুণী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত প্রকাশ করেছেন।
’ ওই নিবন্ধে বলা হয়েছে, এই সম্পর্ক স্বাভাবিক করার পেছনে রিয়াদের অন্যতম প্রধান উদ্দেশ্য ‘আমেরিকার সঙ্গে কৌশলগত মৈত্রীকে নতুন রূপ দান করা।’ ইসরাইলের সঙ্গে সম্ভাব্য চুক্তির একটি অংশে থাকবে সউদি আরবের একটি পরমাণু শক্তি কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক স্বাভাবিক করার পর সউদি আরব কিংবা মুসলিম বিশ্বের লাভ বা ক্ষতি যাই হোক, এটি হবে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নিজের ক্ষমতাকে কিছুটা হলেও বৈধতা দেওয়ার একটি দারুন সুযোগ। এর কারণ হিসেবে তারা বলছেন, নেতানিয়াহু ইসরাইলি আদালতে ব্যাপক দুর্নীতের দায়ে বিচারের সম্মুখীন এবং একটি বিতর্কিত আইন নিয়ে ব্যাপক জনরোষেরও মুখে পড়েছেন। অন্যদিকে ২০২৪ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তেল আবিব-রিয়াদ সম্পর্ক স্থাপন করে দিতে পারলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেকটা এগিয়ে যেতে পারবেন বলে মনে করা হচ্ছে।ইসরাইলের সঙ্গে সম্পর্ক চায় সউদি আরবের ২ শতাংশ মানুষ, সমীক্ষা
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৪:০৮
আরও খবর
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতীয় আম রপ্তানি নিয়ে সংকট! জাপানের পর এবার নেপালের নিষেধাজ্ঞা
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
ভারতের মঙ্গল অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীর শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ল, নিরাপদ দুই পাইলট
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ