পুবের কলম, ওয়েবডেস্ক: মেক্সিকোর ২০০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লাউডিয়া শেইনবাম। দেশটির শাসক দল মরেনা পার্টি রবিবার তাঁকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে। নির্বাচনে বিজয়ী হওয়ার পর 'এটি একটি ঐতিহাসিক দিন' বলে মমন্তব্য করেছেন শেইনবাম। আগামী ১ অক্টোবর তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। শেইনবাউম বলেন, "আমি হব মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।
তাঁর বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে।" আমরা প্রমাণ করেছি যে মেক্সিকো শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ বলেও মন্তব্য করেছেন তিনি।আরও পড়ুন:
ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিসংখ্যান অনুযায়ী, শেইনবাউম ৫৮.৩% থেকে ৬০.৭% ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী জোচিটল গ্যালভেজের ২৬.৬% থেকে ২৮.৬% ভোট পেয়েছেন। জর্জ আলভারেজ মায়েনেজের ৯.৯% থেকে ১০.৮% ভোট পেয়েছে।