পুবের কলম ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের বিমান হামলায় গত দুই দিনে অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪২ জন। নিহতদের মধ্যে ১০ বছরের একটি মেয়েসহ চার শিশুও রয়েছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল এই অভিযান অব্যাহত রেখেছে বলে দাবি স্থানীয়দের।
আরও পড়ুন:
মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরাইলের বিমানবাহিনী।
আরও পড়ুন:
ওই হামলায় গোষ্ঠীটির তিন জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ১০ বছর বয়সি লায়ান এমডৌকসহ চার শিশুও রয়েছে।
আরও পড়ুন:
বুধবার অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের দুই যোদ্ধাসহ আরও পাঁচ ফিলিস্তিনি।
আরও পড়ুন:
চলতি বছর গত কয়েক মাসে অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বাহিনীর হাতে এ পর্যন্ত ১৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।