২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২২ সালে সবথেকে বেশি খুন হয়েছে যোগী রাজ্যে, লাক্ষাদ্বীপে শূন্য, ২৮ হাজারেরও বেশি এফআইআর

পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২২ সালে খুনের জন্য ২৮ হাজার ৫২২ টি এফআইআর দায়ের কারা হয়েছিল, এমনটাই জানাচ্ছে এনসিআরবি–র তথ্য।

তাদের মতে, ২০২২ সালে প্রতিদিন গড়ে ৭৮ টি খুন হয়েছে।ঘন্টার হিসেবে, প্রতি ঘন্টায় গোটা দেশে ৩ জনের বেশি মানুষ খুন হয়েছে।

বেশিরভাগ খুনের কারণ বিবাদ। এরপর রয়েছে ব্যক্তিগত শত্রুতা ও লোভের জেরে খুন।রিপোর্টে জানা গেছে, মৃতদের ৭০ শতাংশই পুরুষ। ৮ হাজার ১২৫ জন মহিলা খুন হয়েছে ওই বছর। তাছাড়া তৃতীয় লিঙ্গের মোট ৯ জন মারা গেছে। মোট মৃতর ৯৫.৪ শতাংশই প্রাপ্তবয়স্ক।

এর মধ্যে খুনের জন্যে সবথেকে বেশি এফআইআর দায়ের করা হয়েছে উত্তরপ্রদেশে (৩ হাজার ৪৯১)।এরপর রয়েছে বিহার (২ হাজার ৯৩০), মহারাষ্ট্র (২ হাজার ২৯৫), মধ্যপ্রদেশ (১ হাজার ৯৭৮), রাজস্থান (১ হাজার ৮৩৪)। মোট খুনের ৪৩.৯২ শতাংশ  হয়েছে এই ৫ টি রাজ্যে।

সবথেকে কম খুন হয়েছে যে ৫ টি রাজ্যে, সেগুলি হল সিকিম (৯ টি খুন), নাগাল্যান্ড (২১), মিজোরাম (৩১), গোয়া (৪৪), মণিপুর (৪৭)।

কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লিতে ৫০৯ টি খুনের মামলা দায়ের করা হয়েছে।জম্মু ও কাশ্মীরে ৯৯টি, পুদুচেরিতে ৩০, চণ্ডীগড়ে ১৮, দাদরা–নগর হাভেলি ও দমন–দিউ তে ১৬, আন্দামান ও নিকোবরে ৭, লাদাখে ৫। লাক্ষাদ্বীপে ২০২২ সালে কোনও খুন হয়নি।

যদিও স্বস্তির বিষয়, ২০২১ বা ২০২০ সালের থেকে খুনের হার কম ২০২২–এ এমনটাই জানাচ্ছে এনসিআরবি।

সর্বধিক পাঠিত

মালদহে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি মাদক: পুলিশের জালে দুই আন্তঃরাজ্য পাচারকারী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২২ সালে সবথেকে বেশি খুন হয়েছে যোগী রাজ্যে, লাক্ষাদ্বীপে শূন্য, ২৮ হাজারেরও বেশি এফআইআর

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার