দেবশ্রী মজুমদার, রামপুরহাট,গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিস বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার শালবাদরা হস্তীকাঁদা জঙ্গল সংলগ্ন রাস্তা থেকে ২ টি পিকঅ্যাপ ভ্যান গাড়ি  তল্লাশি চালিয়ে ২ টি গাড়ি মিলে সর্বমোট ৩৪০০ পিস জিলোটিন স্টিক উদ্ধার করে। সাথে গাড়ির চালক সহ ৫ জন অভিযুক্ত কে গ্রেপ্তার করে তারা। জিলোটিন ভর্তি গাড়ি গুলোকে রামপুরহাট থানায় আনা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে স্বত:প্রোণদিত মামলা রুজু করে পুলিশ।

কি উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব‍্য বীরভূমে ঢুকছিল খতিয়ে দেখছে পুলিশ।

তবে, জিলোটিন স্টিক ভর্তি গাড়ি দুটি  ঝাড়খণ্ডের মুলুটি থেকে বীরভূম দিকে আসছিল। পাথর খাদান এলাকায় পাথর ফাটানোর কাজে এই জিলোটিন স্টিকের চাহিদা আছে। সেই সূত্রে লাইসেন্স ছাড়া চোরা পথে এই ব‍্যবসার রমরমা কারবার বহুদিনের।

 

মঙ্গলবার  দুপুর ২,২০ নাগাদ  রামপুরহাট আদালতে তাদের তোলা হয়।  অভিযুক্তদের  ১০ দিনের হেফাজত চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তদের  ৮ দিনের পুলিশি হেফাজত  মঞ্জুর করে আদালত । আগামি ১৮ অগাস্ট অভিযুক্ত দের ফের আদালতে তোলা হবে।