পুবের কলম,ওয়েবডেস্ক: ফের বিশ বাঁও জলে ইমরান খান। তোশাখানা মামলায় স্বস্তি পেলেও আবারও সংকটে পড়েছেন পিটিআই প্রধান তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এবার পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরে হামলা-সহ ছ’টি মামালা রুজু হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। পিটিআই সূত্রে খবর, ৯ মে রাওয়ালপিন্ডিতে সেনার সদর দফতরে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে ইমরানের বিরুদ্ধে।
এহেন মোট ছ’টি মামলার তিনটিই সন্ত্রাসদমন আইনে করা হয়েছে। গতবছর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অন্তত ১৫০টি মামলা রুজু হয়েছে ইমরানের বিরুদ্ধে। দুর্নীতি মামলায় মে মাসেই জেল খাটতে হয় ইমরানকে। পরে তিনি মুক্তি পেলেও বিপাকে পড়ে তাঁর দল। একের পর এক শীর্ষ নেতারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ছেড়ে দেন। ইমরানের গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে অন্তত ১০ হাজার দলীয় সমর্থকও গ্রেফতার হন। এমনকি ইমরানের দলকে নিষিদ্ধ করতেও উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার। সব মিলিয়ে পাক রাজনীতিতে লাগাতার কোণঠাসা করার চেষ্টা চলছে ইমরানকে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সেনা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল মুসলিম লিগ (নওয়াজ)-এর বিরুদ্ধে তোপ দাগছেন ইমরান। অভিযোগ, আগামী নির্বাচনে তাঁর দলকে আটকানোই মূল লক্ষ্য বিপক্ষের।ইমরান খানের বিরুদ্ধে আরও ৬ মামলা দায়ের
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ জুলাই ২০২৩, ১৫:০৮
আরও খবর
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা: গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল ব্রিটেন সরকার
ভাড়া বকেয়া থাকায় তেলেঙ্গানার হস্টেল থেকে উচ্ছেদ ৩৩ সংখ্যালঘু পড়ুয়া
নিরাপত্তা বাড়ল সুদীপের, হাওড়ার এনসিপিআইয়ের অসিফে কেন্দ্রীয় বাহিনী
নিরাপত্তা বাড়ল সুদীপের, হাওড়ার এনসিপিআইয়ের অসিফে কেন্দ্রীয় বাহিনী
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
অবশেষে ইরান-আমেরিকা যুদ্ধবিরতি, শান্তির উদ্যোগকে স্বাগত জানালেন মোদি
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
যুদ্ধবিরতির আবহেও লেবাননে একাধিক হামলা, চুক্তির শর্ত মানতে নারাজ ইসরাইল
আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট: ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট: ঘোষণা মুখ্যমন্ত্রীর
কেএমসিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে হাজির ফিরহাদ, কাজরী ও তৃণমূল কাউন্সিলররা
কেএমসিতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে হাজির ফিরহাদ, কাজরী ও তৃণমূল কাউন্সিলররা
আরজি কর কাণ্ডে নতুন করে তৎপর সিবিআই, ঘটনাস্থল পরিদর্শনে বিশেষ তদন্তকারী দল
আরজি কর কাণ্ডে নতুন করে তৎপর সিবিআই, ঘটনাস্থল পরিদর্শনে বিশেষ তদন্তকারী দল
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর