পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম ব্যবসায়ীকে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আইপিএস অফিসার সহ ৯ পুলিশ আধিকারিক। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম। অসমের ভবানীপুরে ঘটনাটি ঘটেছে। রক্ষক যখন ভক্ষকের রূপ নেই, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? উঠছে প্রশ্ন। রবিউলের বয়ান অনুযায়ী, অভিযুক্ত অফিসার রবিউলকে অবৈধভাবে আটক করে ২.৫ কোটি টাকা দাবি করতে থাকে। জানান ‘হয় টাকা দে, না হয় মর’। এত টাকা দিতে অস্বীকার করে রবিউল। রেগে গিয়ে রবিউলের ওপর অকথ্য অত্যাচার চালায় তারা।
কড়া শব্দে বলে, তুই দৌড়া। সে বুঝে যায় দৌড়ালে পিছন থেকে গুলি করবে ওরা। আর মিডিয়ার সামনে ভুয়ো তথ্য পেশ করবে। একজন সাচ্চা ভারতীয়কে ‘বাংলাদেশী’ বা ‘পাকিস্তানী’ ‘জেহাদি’ বানিয়ে দেবে।আরও পড়ুন:
১৬ জুলাই ঘটনার সূত্রপাত হয়। এদিন হঠাৎ করে রবিউল-এর বাড়িতে চড়াও হয় ধৃত আইপিএস অফিসার। তারপর রবিউলকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসে। ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি করতে থাকে অভিযুক্তরা। গলা চড়িয়ে বলেন তুই ‘জঙ্গি’।
বাংলাদেশি ও পাকিস্তানি ‘জেহাদী’-দের সঙ্গে যোগসাজশ রয়েছে তোর। আমাদের কাছে খবর এসেছে তোর ঘরে মাদক আছে। সে গুলো বিক্রি করে মোটা অঙ্কের টাকা জমিয়ে রেখেছিস তুই ? ভুক্তভোগী ব্যবসায়ী তা অস্বীকার করলে চলে কিল, চড়, ঘুষি। ভুয়ো ‘জঙ্গি’ সূত্র মামলায় তাঁকে আটক করে ধৃতরা। স্থানীয় ভবানীপুর থানাতে নিয়ে যাওয়া হয়। একরাত থানায় আটকেও রাখা হয় রবিউলকে। পরের দিন নিয়ে যাওয়া হয় পুলিশ সুপার সিদ্ধার্থ বরগোঁহাইয়ের সরকারি বাসভবনে। সেখানে জেরা করার পর ছেড়ে দেওয়া হয়।আরও পড়ুন:
অভিযোগ, ওইদিন রাতেই ভবানীপুর থানার ওসি ও তার সঙ্গে থাকা দুই সাদা পোশাকধারী ব্যক্তি জোর করে গাড়িতে চাপিয়ে তুলে একটি ডিটারজেন্ট কারখানায় নিয়ে যায়। সেখানে ফের ২.৫ কোটি টাকার দাবি করে অভিযুক্তরা। রবিউল টাকা দিতে অস্বীকার করায় ধৃতরা তাঁকে দৌঁড়ানোর নির্দেশ দেন। কোনও ক্রমে অভিযুক্তদের খপ্পর থেকে পালিয়ে আসে রবিউল। ৩১ আগস্ট স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন:
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। সোমবার আসাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)২০১৪ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধার্থ বুরাগোহন সহ নয়জনকে গ্রেফতার করে। ঘটনার দু'দিন আগে আসাম পুলিশ সদর দফতরে স্থানান্তরিত হয়েছিলেন তিনি। তার আগে বাজালি জেলা পুলিশ সুপার ছিলেন। অন্য গ্রেফতারকৃত অফিসাররা হলেন ডেপুটি পুলিশ সুপার পুষ্কল গগৈ, অতিরিক্ত পুলিশ সুপার গায়ত্রী সোনোয়াল সহ আরও অনেকে।