১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মামদানিকে ভোট দিয়েছেন ৯৭ শতাংশ মুসলিম ভোটার

পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রে এবারের ৪ নভেম্বরের নির্বাচনে মুসলিম ভোটারদের বিপুল সমর্থন পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এই প্রবণতা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে মুসলিম অধিকার সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস’ (সিএআইআর)। সোমবার প্রকাশিত বুথফেরত জরিপে দেখা গেছে, নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ৯৭ শতাংশ মুসলিম ভোটার সমর্থন দিয়েছেন।

ভার্জিনিয়ার মুসলিম সিনেটর গাজালা হাশমিও পেয়েছেন ৯৫ শতাংশ মুসলিম ভোট। শুধু মুসলিম প্রার্থীরাই নন, ডেমোক্র্যাট দলের মধ্যপন্থী প্রার্থীরাও মুসলিম ভোটে বিপুল সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউ জার্সির মিকি শেরিল পেয়েছেন প্রায় ৮৫ শতাংশ মুসলিম ভোট।

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক হলে স্কুল বয়কট করুন: অভিভাবকদের মুসলিম নেতা

সিএআইআরের জরিপে বলা হয়, মুসলিম ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ গঠনে ক্রমেই সক্রিয় হচ্ছেন। এবারে ৭৬ জন মুসলিম প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর মধ্যে ৩৮ জন নির্বাচিত হয়েছেন। সংস্থার ভাষায়, “ইসলামবিদ্বেষের মুখেও মুসলিমরা অংশগ্রহণের মাধ্যমেই নিজেদের শক্তি প্রমাণ করছেন।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তৃণমূলে যাচ্ছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর? ছাব্বিশের ভোট ঘিরে জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মামদানিকে ভোট দিয়েছেন ৯৭ শতাংশ মুসলিম ভোটার

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার