০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তর মেসিডোনিয়ার অস্থায়ী করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১০ জন রোগী

পুবের কলম, ওয়েবডেস্কঃ সুস্থ হতে এসে বাড়ি ফেরা হল না হাসপাতালে ভর্তি থাকা করোনা রোগীদের। অগ্নিকাণ্ডে পুড়ে প্রাণ হারালেন ১০ জন করোনা রোগী। উত্তর মেসিডোনিয়ার তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে অগ্নিকাণ্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় জানিয়েছেন, এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে। এটা খুবই দুঃখজনক দিন।

উল্লেখ্য, আগুন লাগার সময়ে হাসপাতালে কত জন করোনা রোগী ছিলেন তা স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার পরে ঘটনাস্থলে ছুটে আসে দমকলকর্মীরা। বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগস্টের মাঝামাঝি থেকে উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সরকার ক্যাফে এবং রেস্তোরাঁগুলোতে স্বাস্থ্য পাসের মতো কঠোর সামাজিক ব্যবস্থা চালু হয়েছে।

সম্প্রতি মেক্সিকোতে বন্যার জল হাসপাতালে ঢুকে অক্সিজেন সিলিন্ডারগুলি বিকল হয়ে যায়, ফলে মারা যান প্রায় ১৭ করোনা রোগী।

সর্বধিক পাঠিত

শিলিগুড়িতে সভাস্থল বদল নিয়ে আক্ষেপ রাষ্ট্রপতির, মুখ্যমন্ত্রীকে বার্তা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তর মেসিডোনিয়ার অস্থায়ী করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১০ জন রোগী

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার