আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অভিনব মন্ডপ ভাবনা এবং প্রতিমা দিয়ে প্রতিবছর দর্শনার্থীদের মন জয় করে নেয় হাজরা পার্ক দুর্গোৎসব। ৮০ বছরে পদাপর্ন করে এবারের থিম ''তান্ডব"।গত দুবছরে করোনা মহামারীর তান্ডবে ঘরবন্দি থাকতে বাধ্য হয়েছেন সকলে এবার তাই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত আমবাঙালি।
আরও পড়ুন:

সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ঘটে চলা ঘটনাবলীকেই উপস্থাপিত করা হয়েছে "তান্ডব" থিমের মধ্যে দিয়ে।থিম ও উপস্থাপনায় এটি হয়ে উঠবে মানবজীবনের একটি জীবন্ত দলিল।
এমনটাই দাবি করছেন পুজো উদ্যোক্তারা।মহাজাগতিক বিশ্বে প্রতিনিয়ত চলেছে ভাঙাগড়ার খেলা। একই ভাবে বিগত দুবছরে বিশ্বজুড়ে আক্ষরিক অর্থেই চলেছে তান্ডব। আর্থ- সামাজিক ক্ষেত্রে চলেছে উত্থান পতন। যা আমাদের অজান্তেই ঘটে চলেছে অবিরাম- অবিরত।আরও পড়ুন:

মহা শক্তির তরঙ্গের ঢেউ প্রতি মূহুর্তে অনুরণিত হচ্ছে মানব শরীরে।সমগ্র মহাবিশ্ব শক্তির একক উৎস হয়ে ওঠে। আবার, সেই একক শক্তি রূপান্তরিত হয়। মহাবিশ্ব একটি একক শক্তির আধারে পরিণত হয় যা আবারও বহুমাত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তাণ্ডব। এটি শুধুমাত্র একটি ঘটনা নয় যা একটি নির্দিষ্ট মুহূর্তে ঘটে, তান্ডব আসলে মহাবিশ্বের একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া,হাজরা পার্কে, আমাদের এই বছরের দুর্গাপূজার থিম জীবনের এই শক্তিকে দেখানোর চেষ্টা করেছে। হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির যৌথ সম্পাদক সায়ন দেব চ্যাটার্জি জানান “এবারের থিম হল মহাবিশ্বের ক্রমাগত প্রক্রিয়া নিয়ে ভাবনার ফসল "।
আরও পড়ুন: