পুবের কলম ওয়েবডেস্ক: পুনে শহরে একটি মহিষ বাছুরকে ধর্ষণের অভিযোগে ৩৮  বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার  করা হয়েছে , শনিবার পুলিশ জানিয়েছে এই কথা।শুক্রবার ঘটেছে এই ঘটনা। পুনে শহরের ডেকান এলাকায় যার জেরে  ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাছুরটি জ্ঞান না হারানো পর্যন্ত ওই ব্যক্তি বাছুরটির ওপর যৌন নিপীড়ন চালিয়ে যায়।
Advertisement
জানা যাচ্ছে অভিযুক্ত নেপালের বাসিন্দা। তাকে স্থানীয় সাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।   "স্থানীয়দের জমা দেওয়া অভিযোগের  ভিত্তিতে, আমরা ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৭ ধারা  (অপ্রাকৃতিক যৌনতা) এবং  পশুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করেছি," ডেকান থানার এক  সিনিয়র ইন্সপেক্টর  ইনস্পেক্টর এই কথা জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
Advertisement
মনোবিদদের মতে এই ধরণের আচরণ আসলে এক ধরণের মানসিক অসুস্থতার সামিল। ওই ব্যক্তির দীর্ঘ কাউন্সিলিংয়ের প্রয়োজন। প্রথমেই তাঁর অতীত জানা দরকার স্বাভাবিক যৌনজীবনে তিনি কোথাও আঘাত পেয়েছিলেন কিনা। আপাতত ওই অভিযুক্ত  হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই শুরু করা হবে তার কাউন্সেলিং। গোটা ঘটনায় কার্যত হতবাক পুনের ডেকান থানার পুলিশও।