০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুনের গুগল অফিসে বোমা! হুমকি ফোন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত

পুবের কলম, ওয়েবডেস্ক: পুনের গুগল অফিসে রাখা রয়েছে বোমা। সোমবার উড়ো ফোনে এই খবর আসার পরে চারিদিকে হুড়োহুড়ি পড়ে যায়। পরে যে করেছিল তাকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ।
মুম্বইয়ের পুনের গুগল অফিসে বোমা রাখা হয়েছে বলে হুমকি ফোন করা হয়। পরে জানা যায় কেউ তাদের সঙ্গে প্রতারণা করেছে। হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। ফোন পাওয়ার পরেই অফিসকে সতর্ক করা হয়।

জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুনে শহরে গুগল অফিস চত্বরে বোমা আছে বলে হুমকি ফোন দেওয়া হয়। ফোন পাওয়ার পরেই পুলিশকে খবর দেওয়া হয়। অফিসকে সতর্ক থাকতে বলা হয়।  পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় অবস্থায়। তখনই তিনি এই ধরনের হুমকি ফোন করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (জোন ভি) বিক্রান্ত দেশমুখ জানিয়েছেন, পুনের মুন্ধওয়া অঞ্চলে বহুতলের ১১ তলায় গুগলের অফিস রয়েছে। অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ের বিকেসি থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করায় মারধর, ‘টক টু মেয়র’-এ প্রাণ সংশয়ের অভিযোগ মহিলার

আরও পড়ুন: মারাঠা সংরক্ষণ নিয়ে সরব সমাজকর্মী পাতিল
সর্বধিক পাঠিত

খামেনি হত্যার প্রতিবাদের ভিডিয়ো শেয়ার: শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুনের গুগল অফিসে বোমা! হুমকি ফোন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার