পুবের কলম, ওয়েবডেস্কঃ যুক্তরাষ্ট্রের পেন্টাগনের প্রতিরক্ষা দফতরের বাইরে হামলার ঘটনায় নিহত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার স্থানীয় সময় ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। এই ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিরক্ষা দফতরের কার্যালয়। গোলাগুলিতে কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন:
ওয়াশিংটনের আরলিংটনে পেন্টাগনের ওই ভবনের প্রবেশপথ থেকে কয়েক মিটার দূরে একটি বাস এবং পাতাল রেলস্টেশনে গুলির শব্দ পাওয়া যায়। এই ঘটনার পরপরই পেন্টাগনে অবস্থানকারী লোকজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। গোলাগুলির ৯০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে কীভাবে ওই কর্মকর্তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
এ ছাড়া এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও দেওয়া হয়নি।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেন্টাগনের প্রবেশদ্বারের কাছেই গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় মেট্রোর পাতাল রেলের পরিষেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
পেন্টাগন ফোর্স প্রোটেকশন এজেন্সি ট্যুইট বার্তায় জানিয়েছে, ট্রানজিট সেন্টারের কাছে গোলাগুলির খবরে লকডাউন করা হয়েছে। আপাতত এই স্পর্শকাতর জায়গা সাধারণকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।