পূবের কলম ওয়েবডেস্কঃ পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুমে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ২ নম্বর ব্লকের মিঠি পুর গ্রাম পঞ্চায়েতের নয়া মুকুন্দোপুর গ্রামে। পুলিশ সুত্রে জানা যায়, ওই যুবকের নাম হামিদ সেখ, বয়স ১৬বছর।

প্রাথমিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজও গ্রামের যুবকদের সঙ্গে স্নান করতে যায় হামিদ শেখ।

কিন্তু হঠাৎই পুকুরের জলে তলিয়ে যায় ওই যুবক ।

পরিবার সূত্রে জানা যায়, প্রতি দিনের মতো পুকুরে স্নান করতে যাই হামিদ শেখ কিন্তু আজ তার বন্ধুদের কাছ থেকে হঠাৎ বাড়িতে খবর আসে হামিদ জলে ডুবে গেছে। তড়িঘড়ি ছুটে যায় পরিবারের লোকজন। খবর দেয়া হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়িতে।

মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা যায় ।

মৃত ওই যুবক এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। জঙ্গিপুর আউটপোস্ট পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান এবং ডুবুরি নামিয়ে ওই যুবককে উদ্ধার করা হয়।

জঙ্গিপুর আউটপোস্ট এর পুলিশ ওই যুবককে উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।