২৬ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনের পার্টিতে যুবককে কুপিয়ে খুন ৪ বন্ধুর

REPRESENTATIVE IMAGE

পুবের কলম,ওয়েবডেস্ক: জন্মদিনের পার্টিতে নৃশংস হত্যাকাণ্ড। ২০ বছরের এক যুবককে কুপিয়ে খুন করল তাঁরই কাছের ৪ বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার  করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। ৩১ মে নিজের  জন্মদিন উপলক্ষে একটি ধাবায় ৪ বন্ধুকে খেতে ডেকেছিলেন সাবির আহমেদ। সেখানে ১০ হাজার টাকার বিল ৫ জন ভাগ করে মেটাবেন বলে ঠিক হয়।

কিন্তু বন্ধুরা সাবিরকে জানান, তাঁরা পরে টাকা মিটিয়ে দেবেন। তাই পুরো টাকাটা সাবিরকেই মেটাতে হয়। পরেরদিন দুপুরে সেই বন্ধুদের বাড়িতে টাকা চাইতে যান সাবির। কিন্তু তখনও টাকা দিতে অস্বীকার করেন তাঁর বন্ধুরা। সেইদিন রাতে সাবিরের অন্যান্য বন্ধুরা একটি জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। সেখানে গিয়ে কেক কেটে হুল্লোড়ে মেতেছিলেন তিনি।

আরও পড়ুন: নিট পরীক্ষার্থীর মৃত্যুতে উত্তাল বিহার: সিবিআই তদন্তের সুপারিশ রাজ্য সরকারের

আচমকাই ওই ৪ বন্ধু সেখানে উপস্থিত হয়ে সাবিরের সঙ্গে ঝামেলা শুরু করেন। বাকবিতন্ডার মাঝে হঠাৎ এক বন্ধু ধারাল ছুরি দিয়ে আঘাত করেন সাবিরকে। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়তেই, অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হাসপাতালে নিয়ে যায় সাবিরকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২ জনকে গ্রেফতারির পর  অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

আরও পড়ুন: ওডিশায় যুবককে গণপিটুনি, নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ট্রলি ব্যাগ ভর্তি কোটি কোটি টাকা: ওড়িশার সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ৪ কোটি টাকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মদিনের পার্টিতে যুবককে কুপিয়ে খুন ৪ বন্ধুর

আপডেট : ৬ জুন ২০২৩, মঙ্গলবার