ইনামুল হক, বসিরহাটঃ সমাজের জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা সমাধান করা যেতে পারে একজন সরকারি আধিকারিক হিসেবে। তাই প্রথমদিকে শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও এবছর মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকারী আব্দুল মাতিন মোল্লা ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে একজন সরকারি অফিসার হতে চায়। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ওসিয়াহ সিনিয়র মাদ্রাসার থেকে এবছর ফাজিল পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে বাদুড়িয়ার তেঘরিয়া গ্রামের আব্দুল মাতিন মোল্লা।
তার প্রাপ্ত নম্বর ৫৩৭ আব্দুল মাতিন এর বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায় ৯১, ইংরেজি ৮১, আরবি ৯৫, থিওলজি ৮৯, ইসলামিক হিস্টরি ৯১, ইসলামিক স্টাডিজ ৯০ আরবি, ইতিহাস ও ইংরেজি নিয়ে স্নাতক হওয়ার পর ডব্লিউবিসিএস পড়তে চায় আব্দুল মাতিন।
আরও পড়ুন:
তিন বছর বয়সেই বাবা ইসাহাক মোল্লাকে হারায় সে। মা ও ভাইদের সংসারে প্রতি পালিত। মা নুরজাহান বিবি গৃহবধূ। বড়দা আব্দুল খালেক মোল্লা ও আর এক দাদা আব্দুর রশিদ মোল্লা ক্ষুদ্র ব্যবসা করেন।
আব্দুল মাতিন এর পড়াশোনা অগ্রগতি দাদাদের তত্ত্বাবধানে আর মায়ের উৎসাহে। গৃহশিক্ষকতা ছাড়াও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা পেয়ে তার এই ফল জানায় আব্দুল মাতিন।আরও পড়ুন:
পড়াশোনার বাইরে সমাজ গঠনমূলক বক্তব্য ও ইসলামী গজল শুনতে ভালোবাসে আব্দুল মাতিন। দিনে পাঁচ ছ' ঘন্টা পড়াশোনা করত সে। স্বরূপনগর ওসিয়াহ সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক জানান, আব্দুল মাতিন মোল্লার এই সাফল্য স্বরূপনগর ওসিয়াহ সিনিয়র মাদ্রাসা রাজ্যের মেধাতালিকায় উল্লেখযোগ্য ফলের ধারা অব্যাহত রাখল।