পুবের কলম ওয়েবডেস্কঃ ডুয়ার্স সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর মাসের ৯ এবং ১০ তারিখে খুব সম্ভবত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে চা শ্রমিকদের একটি সম্মেলনে যোগদানের কথা রয়েছে তাঁর । চা শ্রমিকদের সঙ্গে সরাসরি কথাও বলবেন তিনি। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জেলার কথা প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।
যেখানে অভিষেকের সভা হতে পারে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কোথায় সভা করবেন অভিষেক।আরও পড়ুন:
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপরেই রয়েছে ২০২৪ সালে লোকসভার নির্বাচন। তাই এখন থেকেই জল মেপে এগোতে চাইছে তৃণমূল।
উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা নির্বাচনে উত্তরে গেরুয়া শিবির যথেষ্ট নজরকাড়া ফল করে। ২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল উত্তরের জেলাগুলিতে ভালো ফল করলেও পদ্ম শিবিরের ফলও খুব একটা হেলাফেলার মত ছিলনা।আরও পড়ুন:
তাই এখন থেকেই ঘর গোছানোর দিকে নজর দিচ্ছে জোড়াফুল শিবির। আলিপুরদুয়ারের চা বাগান , শ্রমিক বস্তি, আদিবাসি এলাকাগুলিতে জনসংযোগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অভিষেক। জলপাইগুড়ির মোট ৭৮টি চা বাগানে ৭৮ টি সভা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতবেশি সম্ভব মানুষের কাছে পৌছাতে হবে দলীয় কর্মীদের এমনটাই নির্দেশ দিয়েছেন অভিষেক।