পুবের কলম, ওয়েবডেস্কঃ বড়দিনের ঠিক আগে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু তিনজনের। এদের মধ্যে একজন শিশু রয়েছে। একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মুহাম্মদ ফিরোজ (৩৫), স্ত্রী নাগমা খাতুন (২৮) তাদের নাবালক শিশুসন্তান ফারদিন খান(১০)।
মৃতরা একবালপুরের বাসিন্দা। বাইকে চেপে বজবজের একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারা।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্যুরিস্টবাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তিনজনকে মৃত বলে জানান।
ফিরোজের বাইকের পিছনেই আসছিল আরেকটি বাইক। এই দুর্ঘটনায় সেই বাইক আরোহীও গুরুতর জখম হয়েছেন। আহতের নাম পঙ্কজ কুমার মন্ডল। তিনি বাটানগর পোস্ট অফিসে কর্মরত। তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে।