আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নানগারহার ও কুনার প্রদেশে আহত হয়েছেন ১১৫ জনের বেশি মানুষ।
আরও পড়ুন:
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে এটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত তিন দফা আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২।
আরও পড়ুন:
রাজধানী কাবুলসহ পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে