০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোন দেশের আশ্রয়ে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট গনি! বাড়ছে ধোঁয়াশা

পুবের কলম ওয়েবডেস্কঃ তালিবানরা কাবুল দখলের পর ক্ষমতা হস্তান্তর শেষে দেশ ছেড়ে নিঃশব্দে চলে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশ ছাড়ার পাশাপাশি তিনি বিপুল পরিমাণ অর্থও সঙ্গে নিয়েছেন বলে দাবি করা হয়।
তবে দেশ ছাড়ার পর কোথায় আশ্রয় নিলেন গনি তা নিয়ে জল্পনা চরমে। তাজাকিস্তান তাকে আশ্রয় দেয়নি, এরপর তিনি ওমানে গেছেন—এমন খবরও চাউর হয়। তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনার কথাও আসে সংবাদমাধ্যমে।
সর্বশেষ গনি দুবাইয়ে আছেন বলে জানা গেছে।
২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা গনির এভাবে দেশ ত্যাগে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তাঁর মন্ত্রীরাও এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন। এর জবাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পোস্টে গনি বলেন, রক্তপাত এড়াতে দেশ ত্যাগ করেছেন তিনি। তবে সেই পোস্টে তিনি নিজের অবস্থান জানাননি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোন দেশের আশ্রয়ে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট গনি! বাড়ছে ধোঁয়াশা

আপডেট : ১৯ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার