পুবের কলম প্রতিবেদক: প্রথম দফায় ভোটের আগে আরও বাহিনী রাজ্যে আসবে কিনা, তা নিয়ে ‘সংশয়ে’ কমিশন। সূত্রের খবর, বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি এসেছে। প্রত্যেক রাজ্যকে বাহিনী কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে বৈঠকে বসেছেন নির্বাচনী কমিশনের আধিকারিকরা।

এদিকে, শনিবারই রাজ্যে আসছেন কমিশনের পুলিশ পর্যবেক্ষক।

কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক বৈঠক করবে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলায় ১৭৭ কোম্পানি বাহিনী এসেছে। নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার আগেই বেশ কয়েক কোম্পানি বাহিনী চলে এসেছিল বাংলায়। সে সময়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিল, হয়তো এবারের নির্বাচনে বাংলাকে বেশি করে গুরুত্ব দিয়েছে কমিশন।