সাহিন হোসেন, সাগরদিঘি, মুর্শিদাবাদ: আলিম পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছে সাগরদিঘির হলদি গ্রামের আবদুর রহমান।আলিম পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৩৯।পিতা মোঃ ওবায়দুর রহমান কাবিলপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের সহকারী শিক্ষক। মা খাদিজা খাতুন গৃহবধূ।

ওবায়দুর রহমান ও খাদিজা খাতুনের  বড় সন্তান  আবদুর রহমান।চতুর্থ শ্রেণী পর্যন্ত গ্রামের  হলদি তাওহীদ মিশনে প্রাথমিক পাঠ। তারপর সরল পথ একাডেমিতে  ভর্তি হয় আবদুর রহমান। আলিম পরীক্ষা দেন সুতির সুলতানপুর আলিয়া মাদ্রাসা থেকে।
আবদুর রহমানের স্বপ্ন কলেজে  শিক্ষকতা।একজন অভিজ্ঞ স্কলার ও আরবী ভাষ্য নিয়ে গবেষণাও করতে চায় সে ।

আলিমে তৃতীয় সাগরদিঘির আবদুর রহমান,মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন বিডিও

রাজ্যে তৃতীয় হওয়ার খবর পেয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সিকদার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছে যান আবদুর রহমানের বাড়ি। কৃতীর হাতে তুলে দেন ফুলের তোড়া, চকলেট ও মিষ্টির প্যাকেট। সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সিকদার বলেন, সাগরদিঘির ছাত্রছাত্রীরা আরও এগিয়ে আসবে আব্দুর রহমানের সাফল্যে।সাগরদিঘির হলদিজুড়ে খুশির হাওয়া।