আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) তে এক ছাত্রীকে যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তদের শনাক্ত করতে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। কিন্তু স্থানীয় থানায় এই ইস্যুতে কোন অভিযোগ দায়ের করা হয়নি। এই প্রসঙ্গে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন ওই ছাত্রী চাননা থানায় কোন অভিযোগ দায়ের করা হোক।
আরও পড়ুন:
ঘটনাটি রবিবার এবং সোমবারের মধ্যবর্তী রাতে ঘটেছে বলে অভিযোগ। দুই দিন ওই তরুণীর এক বন্ধু কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
আরও পড়ুন:
এহেন ঘটনার কথা সামনে আসার পরেই সিসিটিভি ফুটেজ থেকে মোট ৩০০ জনের ছবি সামনে আনা হয়। ওই ছাত্রীর দেওয়া বিবরণ মাফিক ওই ছবিগুলি সামনে এনেছেন আইআইটি কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
সেই রাতে ডিউটিতে থাকা ৩৫ জন ঠিকাদার শ্রমিককেও শনাক্ত করণের জন্য হাজির করা হয়। তবে ওই ছাত্রী নাকি কাউকেই শনাক্ত করতে পারেননি।
আরও পড়ুন:
আইআইটি মাদ্রাজের গেটগুলি পর্যাপ্তভাবে সুরক্ষিত এবং প্রতি ১০০ মিটারে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকে । জানিয়েছেন আইআইটি কতৃপক্ষ।
আরও পড়ুন: