পুবের কলম, ওয়েব ডেস্ক: একমাসেরও বেশি সময় ধরে পালিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং। রবিবার সকালে এমনই জানা গিয়েছে সূত্র মারফত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সম্প্রতি এক অনুষ্ঠানেই অমৃতপাল ইস্যুতে পঞ্জাব পুলিশের প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, যেকোনও সময় ধরা পড়তে পারেন অমৃতপাল সিং।
এই আবহে পঞ্জাবের মোগা জেলার পুলিশ অমৃতপালকে গ্রেফতার করল।আরও পড়ুন:
রবিবার ভোরে গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৯ বছর বয়সী খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এরপর তাকে গ্রেফতার করা হয়। কীভাবে আত্মসমর্পণ করলেন বিস্তারিত জানায়নি স্থানীয় প্রশাসন।
নিরাপত্তার কারণে আসামের ডিব্রুগড় কারাগারে নেওয়া হচ্ছে তাকে। সেখানে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার ৮ সহযোগীকে আগেই বন্দি রাখা হয়েছে।আরও পড়ুন:
রবিবার সকালে টুইট বার্তায় অমৃতপালের গ্রেফতারির কথা জানায় পঞ্জাব পুলিশ। রাজ্যবাসীর কাছে কোনও ধরণের গুজবে কান না দিতে এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে অনুরোধও করা হয়েছে পুলিশের তরফে।