পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা শহরে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক এএসআইয়ের। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃতের নাম উৎপল নস্কর (৫৪)। আগামী ২৭ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
শনিবার সকালে মৃত্যু হয় তার।আরও পড়ুন:
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন তিনি।
আরও পড়ুন:
বর্ষার মরশুমে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে ডেঙ্গু মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে। কলকাতা পুরনিগমকে যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামতে হয় প্রতি বছর।
ফগিং মেশিন দিয়ে মশা তাড়ানোর ধোঁয়া স্প্রে করা থেকে শুরু করে কোথাও জল জমে থাকছে কি না, সেই সব দিকে নজর দেয় পুর প্রশাসন। পুরনিগমে স্বাস্থ্যকর্মীদের ছুটিও পুজোর মরশুমে বাতিল করা হয়েছিল।আরও পড়ুন:
আক্রান্তের সংখ্যা জানা গেলেও এ বছর ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অবশ্য সরকারি তথ্য সংগ্রহের কাজ এখনও চলছে। সরকারিভাবে যাকে বলা হয় ডেথ অডিট। যদিও বেসরকারি মতে, ইতিমধ্যেই চলতি বছরে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।