১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারিত এক বৃদ্ধ বারুইপুরের চম্পাহাটিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এবার এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারিত হলেন ৬৮ বছরের এক বৃদ্ধ বারুইপুরে।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটিতে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হলেন ৬৮ বছরের শিবপ্রসাদ চক্রবর্তী।

বৃষ্টির দিনে টাকা তুলতে গিয়ে সমস্যা হওয়ায় এক অচেনা যুবক ‘সহায়তা’র নাম করে তাঁর কাছ থেকে কার্ড নিয়ে নেয়। পরে কার্ড বদলে দিয়ে বলে, ‘সিস্টেমে সমস্যা হয়েছে, এখন টাকা উঠবে না।’ বৃদ্ধ বুঝতে না পেরে নকল কার্ড নিয়েই বাড়ি ফেরেন। এরপর কয়েক দিনের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে একে একে উধাও হয়ে যায় প্রায় এক লক্ষ টাকা।

বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন ও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বৃদ্ধের আর্তি—টাকা না-ও ফেরে, অন্তত যেন আর কেউ এমন সর্বনাশের শিকার না হন।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: কংগ্রেসের ‘ভোট চোর গদ্দি ছোড়’ ভিডিও বিভ্রান্তিকর, জানাল নির্বাচন কমিশন

আরও পড়ুন: টোটো চুরির পান্ডা গ্রেপ্তার, উদ্ধার সাতটি চোরাই গাড়ি
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তৃণমূলে যাচ্ছেন ‘বিদ্রোহী কমরেড’ প্রতীক উর? ছাব্বিশের ভোট ঘিরে জোর জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারিত এক বৃদ্ধ বারুইপুরের চম্পাহাটিতে

আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার