পুবের কলম প্রতিবেদক: সাড়ম্বরে পালিত হল তিনদিন ব্যাপী বাৎসরিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। কলকাতার মেটিয়াবুরুজের বদরতলার অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ‘আলোর পথে’র উদ্যোগে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত এই অনুষ্ঠান ও প্রতিযোগিতা হয়। লেখাপড়া ও সাংস্কৃতিক চর্চায় পড়ুয়াদের উদ্বব্ধ করার লক্ষ্যে বদরতলা এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক ক্যুইজ অনুষ্ঠান হয়।
আরও পড়ুন:
বৃহস্পতিবার ৩৭তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, কুরআনের আলো ফাউন্ডেশনের সম্পাদক মুফতি মুমতাজউদ্দিন, ক্কারী আব্বাস, মাওলানা নাসলুর বারি প্রমুখ।
অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন অধ্যাপক আবেদিন হক আদি।আরও পড়ুন:

অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর বদরতলা এলাকার বাসিন্দাদের নিয়ে দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ দিন হস্তলিখন প্রতিযোগিতাও হয়। দ্বিতীয় দিনে ক্কেরাত ও ইসলামি ক্যুইজ প্রতিযোগিতা, তৃতীয় দিন ৬টি মসজিদ-এলাকার বাসিন্দাদের নিয়ে ইসলামি ট্যালেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরতলার স্থানীয় ৫টি মসজিদের ইমামরাও। তাঁদের মধ্যে ছিলেন বদরতলা শেরপাড়া আহলে হাদিস মসজিদের ইমাম ফারুক আবদুল্লাহ, মোল্লাপাড়া আহলে হাদিস মসজিদের ইমাম হাফেজ মনির হোসেন, মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মেহেবুব রহমান, ফকিরপাড়া মসজিদের ইমাম হাফেজ মিজানুর রহমান, ওমর ফারুক (রা.) শেখপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রিয়াজ লস্কর। সমগ্র অনুষ্ঠান ও প্রতিযোগিতার দায়িত্বে ছিলেন ‘আলোর পথে’র সভাপতি আব্বাস আলি মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল বাসার মোল্লা এবং শেখ সাবির আলি।
আরও পড়ুন:
সমাপ্তি দিনে জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজক সংস্থা ‘আলোর পথে’র পক্ষ থেকে। সব শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।