প্রীতম কোলে/আইভি আদক, হাওড়া: ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির চাকা ফেটে বিপত্তি ঘটে। এবং সেই লরিটি টোল প্লাজার মুখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে আসা একটি লরি এবং একটি কন্টেইনার পরপর একে অপরকে ধাক্কা মারে। এর জেরে ৫ জন জখম হয়েছিলেন।
আরও পড়ুন: