পুবের কলম ওয়েবডেস্কঃ খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে একজন ফুড ডেলিভারি বয়কে ব্যপক মারধর করছেন একজন মহিলা। গত ১৬ অগস্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই তা ভাইরাল হয়।

https://youtu.be/aSjnbK9hG9s

তবে কেন ওই  মহিলা অ্যাপ ডেলিভারি কে বয়কে মারধর করলেন তা স্পষ্ট নয়। যিনি ট্যুইটারটি পোস্ট করেছেন তাকেও হতবাক করে দেয় এই ঘটনা।

তিনি  ওই ডেলিভারি বয়কে বাচানোর জন্য কাষ্টমার কেয়ারে ফোনও  করেন। ওই মহিলা ডেলিভারি বয়ের কাছ থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন বলে অভিযোগ ।

বর্তমান ছুটে চলা জীবনে অনলাইন সামগ্রী ছাড়া কার্যত জীবন এখন অসম্পূর্ণ। খাদ্য থেকে শুরু করে মুদিখানা জামাকাপড় এমনকি ওষুধ সবই এখন ডেলিভারি ভিত্তিক। তাই যারা গ্রাহকের দরজায় জি নিষ পৌঁছে দিচ্ছেন  তাঁদের সঙ্গে এই ধরনের ব্যবহার কাঙ্খিত নয় মত নেটিজেনদের।