আইভি আদক, হাওড়া: আগামী রবিবার ১০ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা ব্রিগেড মিটিং। ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে গোটা রাজ্য জুড়েই। এর দু'দিন আগেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা হাওড়ায় আসছেন ট্রেনপথে।
আরও পড়ুন:
শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর, মালদহ, পুরুলিয়া থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক হাওড়ায় আসেন। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্র প্রমুখ।