রিয়াধ, ৩ মে:সোশ্যাল সাইটে ইসরাইল বিরোধী পোস্ট করলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সউদি আরব। ইসরাইল-বিরোধী পোস্ট করার কারণে ইতিমধ্যেই বহু মানুষকে গ্রেফতার করেছে সউদি আরবের পুলিশ। রিয়াধ ও তেল আবিব আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে এগোচ্ছে, এমন কানাঘুষোর মধ্যেই সামনে এল এ খবর।
আরও পড়ুন:
যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা। জানা গেছে, কোম্পানিটি সউদির ক্রাউন প্রিন্স বিন সালমানের একটি প্রোজেক্টে কাজ করে।
সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই কোম্পানির কর্মকর্তা গাজায় চলমান হামাস ও ইসরাইল যুদ্ধ নিয়ে সোশ্যাল সাইটে লেখালেখি করেছিলেন।আরও পড়ুন:
ইসরাইল বিরোধী লেখার কারণে সউদি নিরাপত্তা কর্মকর্তাদের নজরে পড়েন তিনি। এদিকে, আমেরিকান মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানোয় আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সউদিতে। সউদি সরকারের একটি সূত্র জানিয়েছে, ইসরাইল বিরোধিতা থেকে দেশে ইরানপন্থীদের উত্থান ঘটতে পারে। আর এই আশঙ্কা থেকেই অনলাইনে ইসরাইল বিরোধী মন্তব্যকারীদের গ্রেফতার করা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সারা বিশ্বে ব্যাপক আন্দোলন চলছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপীয় দেশগুলিতেও ইসরাইলের বিরুদ্ধে সরব হয়েছে জনতা। চলছে ইসরাইলি পণ্য বয়কটের জোয়ার। তবে সউদি আরব এখনও পর্যন্ত শুধু মুখেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি রিয়াধকে।
আরও পড়ুন: