পুবের কলম ওয়েবডেস্কঃ ভিয়েতনামের কারাওকের একটি বারে ভয়াবহ অগ্নিকান্ড। নিহত হয়েছেন কমপক্ষে ১২জন। আহত হয়েছেন আরও ৪০জন। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেরই অবস্থা অত্যন্ত আশংকাজনক।
মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের কারাওকে একটি বারে আগুন লাগে। ভিয়েতনামের সরকারি সংবাদসংস্থা জানাচ্ছে বিন দুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরের একটি বারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।আরও পড়ুন:
ভিয়েতনামের স্থানীয়সময় রাত ৯ টা নাগাদ থুন আন সিটির কাছে দ্বিতীয় এবং তৃতীয় তলায় আগুন লাগে। প্রাণের ভয়ে অনেকে মাটিতে লাফ দিয়ে গুরতর আহত হন।
তীব্র ধোয়ায় দমবন্ধ হয়েও অনেকে নিহত হন ।আরও পড়ুন:
থুয়ান আন শহরের প্রশাসনিক এনগুয়েন থানহ ট্যম সংবাদসংস্থাকে জানান এখনও চলছে উদ্ধারকাজ। দেখা হচ্ছে কোথাও কেউ আটকে আছেন কিনা। দেওয়া হয়েছে তদন্তের নির্দেশও। উল্লেখ্য ২০১৬ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বারে ২০১৬ সালে একইভাবে অগ্নিকান্ডের ঘটনায় নিহত হন ১৩ জন।