পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে চরম অঘটন! ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি হাইওয়ে সেতু ধসে রেললাইনের উপর পড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আরও ৩০ জনকে।
আরও পড়ুন:
রবিবার (১ জুন) ভোরে রাশিয়ার প্রশাসনিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা আরও জানিয়েছেন যে, ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। অবৈধভাবে নির্মাণের কারণে কয়েকটি ট্রাক নিয়ে সেতুটি ধসে পড়ে যায় যাত্রীবাহী একটি চলন্ত ট্রেনের উপর। যাতে কমপক্ষে সাতজন মারা গিয়েছেন এবং ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন:
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ট্রেনে যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছেএবং এখনও পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবং ৭ জনের মৃতদেহ টেনে বের করা হয়েছে। মস্কো রেলওয়ে টেলিগ্রামে দাবি করেছে যে, অবৈধ হস্তক্ষেপের কারণে সেতুটি ধসে পড়েছে।
আরও পড়ুন:
সেতুর একটি স্প্যান কাঠামো ভেঙে পড়ার কারণে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়েছে। ব্রয়ানস্ক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানিয়েছেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে দুই শিশুও রয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন:
আর নিহতদের মধ্যে লোকোমোটিভ চালকও ছিলেন। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে।
অন্যদিকে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে যে, তাদের মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত দের খুঁজে বের করা এবং উদ্ধার করা। প্রায় ১৮০ জন কর্মী উদ্ধার অভিযানে রয়েছেন। তবে রাশিয়ার কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে, সেতুটি বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তবে এ প্রসঙ্গে ইউক্রেন থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।আরও পড়ুন:
তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলে সীমান্তবর্তী অঞ্চলে গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং গোপন অভিযান অব্যাহত রয়েছে। রাশিয়ান রেলওয়ে জানিয়েছে, দুর্ঘটনায় বিপর্যস্ত ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল।
সেই সময় ব্রয়ানস্ক অঞ্চলের ভাইগোনিচস্কি জেলার একটি ফেডারেল হাইওয়ের এলাকায় ধসে পড়ে সেতুটি। যেখানে একাধিক যানবাহন চলাচল করছিল। সবশুদ্ধ যানবাহনগুলি ট্রেনের উপর পড়েছে।জেলাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে অবস্থিত।আরও পড়ুন:
অনলাইনে প্রকাশিত ছবিতে ট্রেনটির ছিন্নভিন্ন বগি এবং অন্ধকারে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের একে অপরকে সাহায্য করতে দেখা গিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তিতে একসঙ্গে কাজ করার জন্য মস্কো এবং কিয়েভকে আহ্বান জানিয়েছেন এবং রাশিয়া আগামী সপ্তাহে ইস্তাম্বুলে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে সোমবারের আলোচনায় যোগদানের ব্যাপারে ইউক্রেন এখনও প্রতিশ্রুতিবদ্ধ নয়।