পুবের কলম ওয়েব ডেস্ক: শুরু হয়েছে কেদারনাথ যাত্রা! আর তার আগেই অ্যালার্ট জারি করল উত্তরাখন্ড সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই কেদারনাথ ধামে প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমনকি হতে পারে তুষারপাতও। এই অবস্থায় কেদারনাথ যাত্রীদের জন্যে সতর্কবার্তা জারি করা হল সরকারের তরফে।
আরও পড়ুন:
রাজ্য প্রশাসনের তরফে জারি করা ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কেদারনাথ ধামে ধারাবাহিকভাবে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। তাই দেশ ও বিদেশ থেকে কেদারধাম দর্শন করতে আসা তীর্থযাত্রীদের জানানো হচ্ছে তাঁরা যেন কেদারনাথ ধাম যাত্রা শুরুর আগে আবহাওয়া দফতরের দেওয়া খবর দেখে নেন। আর সঙ্গে যথেষ্ট পরিমাণ গরম জামাকাপড় সঙ্গে রাখেন।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেন, "গতকালই কেদারনাথ ধামে প্রচণ্ড তুষারপাত হয়েছে। তাই তীর্থযাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন সতর্ক থাকেন এবং যাত্রা শুরুর আগে আবহাওয়ার পরিস্থিতি দেখে নেন।"