পুবের কলম, ওয়েবডেস্ক: ব্যাংকক সফরে গিয়ে ভগবান হনুমানকে সর্বকালের সেরা কূটনীতিক বলেন বিদেশমন্ত্রী জয়শংকর।

তিনি বলেন, কেউ কেউ ভাবতে পারেন, আমি বোধহয় ঠাট্টা করছি। তা নয়। প্রভু রামের হয়ে হনুমান এমন একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যার সম্পকে তাঁর কাছে বিশেষ কোনও তথ্যই ছিল না।

সীতাকে খুঁজেও বের করেছিলেন। গোপনে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সীতার মনোবল চাঙ্গা করার পাশাপাশি রাবণের দরবারে বিভ্রান্তি ছড়িয়েছিলেন । বাধিয়ে দিয়েছিলেন লঙ্কাকাণ্ড ।