পুবের কলম,ওয়েবডেস্ক: ‘বেড পারফরম্যান্স’ খারাপের জন্য কাটা হচ্ছে বেতন। বিহারে ১৬ জন   শিক্ষক-শিক্ষিকা’কে পাঠানো হল চিঠি। রাজ্যের জামুই জেলার এহেন কাণ্ড ভাইরাল হতেই শোরগোল নেট দুনিয়ায়। যদিও পরে সেটাকে টাইপো (টাইপিং মিসটেক) বলেই জানান কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, গত সপ্তাহেই বিহারের শিক্ষা বিভাগের তরফে জামুই জেলার একাধিক স্কুলে সারপ্রাইজ ভিজিট করা হয়। একাধিক শিক্ষক-শিক্ষিকা সে সময় অনুপস্থিত ছিলেন। তাদের পারফরম্যান্সও  সন্তোষজনক ছিল না। ফলস্বরূপ তাদের বেতনের কিয়দংশ কাটা যাবে।

এরপরই জেলা শিক্ষা আধিকারিকের তরফে ১৬ জন শিক্ষক-শিক্ষিকাকে  চিঠি পাঠানো হয়। ৩ জনকে অনুপস্থিত থাকার জন্য এবং ১৩ জন শিক্ষক-শিক্ষিকার খারাপ  পারফরম্যান্সের জন্য একদিনের বেতন কেটে নেওয়ার কথা জানানো হয় তাতে। তবে সমস্যা বাঁধে আগত  চিঠি নিয়ে। সেখানে ‘ব্যাড পারফরমেন্স’ এর জায়গায় ‘বেড পারফরমেন্স’ লেখা ছিল।
যা দেখে চোখ কপালে ওঠে চিঠি প্রাপক শিক্ষক-শিক্ষিকাদের।  শুরু হয় হইহট্টগোল। আসলে ‘বিছানা’ নয়, ওই শব্দটি হত ‘খারাপ’। ব্যাড লিখতে গিয়েই ‘A’-র বদলে ‘E’ লিখে ফেলাতেই খারাপ পারফরম্যান্স হয়ে গেল বিছানায় পারফরম্যান্স। বিহারের শিক্ষা বিভাগের নির্দেশিকায় এমন ভুলে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

https://twitter.com/BiharTeacherCan/status/1793609537536356685?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793609537536356685%7Ctwgr%5E7725a7a54d32a56afe730d657d4595a2353f56e2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Feducation-career%2Fbihar-teachers-salaries-deducted-by-education-department-over-bed-performance-8909610.html