আইভি আদক, হাওড়া: ঈদে ভয়াবহ দুর্ঘটনা বালির নিবেদিতা সেতুতে। বাইক ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইক আরোহী দুই যুবক। নিয়ম ভেঙে উল্টো দিকের লেনে ঢুকে পড়েছিল বাইকটি এমনই অভিযোগ। ঈদের দিন ভয়াবহ দুর্ঘটনা ঘটল বালির নিবেদিতা সেতুতে। নিয়ম ভেঙে নিবেদিতা সেতুতে উল্টো দিকের লেনে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন দুই যুবক।
আরও পড়ুন:
একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। সংঘর্ষে বাইকের এক আরোহী গাড়ি থেকে সজোরে ছিটকে পড়ে উল্টোদিকের লেনে একটি চলন্ত মালবাহী গাড়ির উপরে গিয়ে পড়েন।
আরও পড়ুন:
দুর্ঘটনায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় চারচাকা গাড়িটিও। যদিও গাড়ির এয়ারব্যাগ খুলে রক্ষা পান চালক। গুরুতর জখম দুই তরুণকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনায় একজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।