১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের বিদেশি যোগ দেখছে দুবে, বিরোধী দলনেতার সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সাংসদ পদ থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে তোপ দাগলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই মর্মে তিনি সংসদীয় প্রক্রিয়াও শুরু করেছেন। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম এম নরভানের অপ্রকাশিত বইয়ের বিতর্কিত বিলি এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে ‘এপস্টাইন ফাইলস’ নিয়ে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুল গান্ধীর বিরুদ্ধে নথিপত্র জমা দিয়ে অভিযোগ করেছেন, বিরোধী দলনেতা বিদেশি শক্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন। দুবের প্রশ্ন, “যে বই এখনও প্রকাশিতই হয়নি, তা রাহুল গান্ধীর হাতে পৌঁছাল কী করে? দেশকে ধ্বংস করার চেষ্টায় কারা তাকে অর্থ সাহায্য করছে? লোকসভার উচিত তাঁর সদস্যপদ বাতিল করা।”

আরও পড়ুন: হিজাব খুলে মহিলাকে অপমান, নীতীশের নিন্দায় সরব বিরোধী নেতারা

বাজেট অধিবেশন চলাকালীন রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে সরাসরি আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে যুক্ত নথিতে (এপস্টাইন ফাইলস) প্রাক্তন এই কূটনীতিকের নাম রয়েছে। যদিও হরদীপ পুরী এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি পেশাগত কারণে এবং শান্তি প্রতিনিধি দলের অংশ হিসেবে কয়েকবার এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যার সঙ্গে কোনো অপরাধের সম্পর্ক নেই।

আরও পড়ুন: স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মসজিদ-দরগা নিয়ে বারবার জনস্বার্থ মামলা: ‘সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন’-কে কড়া ধমক দিল্লি হাইকোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের বিদেশি যোগ দেখছে দুবে, বিরোধী দলনেতার সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার