১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোদি ‘পনৌতি’ বলেই ভারত বিশ্বকাপে হেরেছে, রাহুল গান্ধির মন্তব্যের পর ক্ষমা চাইছে বলছে বিজেপি

পুবের কলম ওয়েব ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে।কংগ্রেস আমলের প্রধানমন্ত্রীরা দেশের ক্রিকেট দলের দুই অধিনায়কের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দিচ্ছেন।শেষ ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাঁচা কলার কাঁদি তুলে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে।মোদি জমানায় দেশের ক্রিকেট দল বিশ্বকাপের ট্রফি জিততে পারেনি, এমনটা বোঝানোর জন্যেই এই মিম ঘুরে বেড়াচ্ছে নেট পাড়ার অলিগলিতে।অনেকে প্রকাশ্যেই বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসে ছিলেন বলেই নাকি অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত।

সম্প্রতি রাজস্থানের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, ‘তিনি টিভিতে মুখ দেখিয়ে হিন্দু–মুসলিম বলেন। কখনও কখনও ক্রিকেট ম্যাচ দেখতে যান। আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপ জিতত, কিন্তু ‘পনৌতির’ (অশুভ) জন্য জিততে পারেনি।’ রাহুলের কথা শুনে সমর্করা ‘পনৌতি’, ‘পনৌতি’ বলে চিৎকার শুরু করে।

এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছে বিজেপি।

রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির বরিষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছেন, রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লজ্জাজনক, নিন্দনীয় এবং অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন। রাহুল গান্ধিকে ক্ষমা চাইতে হবে।

সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি ‘পনৌতি’ বলেই ভারত বিশ্বকাপে হেরেছে, রাহুল গান্ধির মন্তব্যের পর ক্ষমা চাইছে বলছে বিজেপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, বুধবার