পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: নয়া রোগে নতুন করে আতঙ্ক রাজ্যে। রক্তে বিষক্রিয়া বা সেপসিস নামক রোগে ইতিমধ্যে মৃত্যু হয়েছে বসিরহাটের তিনজনের। এই রোগের সংক্রমণে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্য জুড়ে। মৃত তিনজনই হলেন বসিরহাট মহকুমার। জানা গিয়েছে, বসিরহাটের বাদুড়িয়া ব্লকের কাটিয়াহাট গ্রামের তারাভান বিবি গত ১৪ সেপ্টেম্বর রক্ত জমা সংক্রান্ত সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। তার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয় সেপসিস নামক রোগের।আরও পড়ুন:
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বসিরহাটের সন্দেশখালি ও হাড়োয়ার আরো দুই বাসিন্দার মৃত্যু হয় ওই একই রোগে। একজন হলেন সন্দেশখালি ২নং ব্লকের জেলিয়াখালির বাসিন্দা রহিলা বিবি। অন্যজন হাড়োয়া ব্লকের বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়ুবালার বাসিন্দা বছর ২২ এর রহমান মোল্লার। এই তিন জনেরই মৃত্যু হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।
আরও পড়ুন:
খবরটি জানাজানি হতেই স্বভাবতই আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের মধ্যে।
এখন প্রশ্ন হল কি এই সেপসিস? চিকিৎসকরা জানাচ্ছেন, সেপসিস হলো একটি প্রাণঘাতী রোগ। যার সংক্রমণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কমার কারণে ঘটে। এমন কিছু সময় আছে যখন শরীরে সংক্রমণের প্রতিক্রিয়া হিসাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীরের কোষ গুলির ক্ষতি করে।আরও পড়ুন:
এই রোগে অস্বাভাবিক ভাবে রক্তচাপ কমতে পারে এবং অঙ্গ ব্যথা, এমনকি মৃত্যুও হতে পারে। , যদিও সেপসিস রোগ সংক্রামক নয় এবং ব্যক্তি থেকে ব্যক্তিতে বা শারীরিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে না।
বরং তা রক্তের মাধ্যমে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগের কারণ হিসেবে চিকিৎসদের মত, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাল বা ছত্রাকজনিত ক্ষতের কারণে সেপসিস হতে পারে।আরও পড়ুন:
সেপসিসের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে সংক্রমণ যেমন নিউমোনিয়া (ফুসফুসের সংক্রমণ), কিডনি, মূত্রাশয় এবং মূত্রতন্ত্রের, পাচনতন্ত্রের সমস্যা থেকে হতে পারে। সেপসিসের হলে রোগীকে ধীরে ধীরে চলাফেরা করতে এবং নিজের যত্ন নিতে সহায়তা করা দরকার। হাসপাতালে রোগীর পুনরুদ্ধারের পর্যায় শুরু হয়। এতে স্নান করা, বসা, দাঁড়ানো, হাঁটা সবই বিশ্রামের সাথে করতে হয়।