পুবের কলম, ওয়েবডেস্ক: গাজায় ইসরাইলি আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়ে পদত্যাগ করলেন ব্রিটেনের লেবার পার্টির সাংসদ ইমরান হুসেন। তিনি সংসদ সদস্য এবং কর্মসংস্থান অধিকার ও সুরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী। গাজায় ইসরায়েলি হামলার পক্ষে লেবার নেতা কিয়ার স্টারমারের অবস্থানের কারণে তিনি এই সিন্ধান্ত নিয়েছেন। হুসেন দলের ফ্রন্টবেঞ্চ থেকে পদত্যাগ করেছেন।
স্টারমারকে দেওয়া তাঁর পদত্যাগপত্রে হুসেইন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিষটি স্পষ্ট হয়ে গেছে যে, গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনার নেওয়া সিন্ধান্ত থেকে যথেষ্ট আলাদা।” হুসেন আরো উল্লেখ করেছেন, গত ১১ অক্টোবর একটি সাক্ষাৎকারে লেবার নেতা গাজায় ‘ইসরায়েলি সামরিক বাহিনীর পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে।’ হুসেন লিখেছেন, ‘আমি আপনার মন্তব্যগুলো স্পষ্ট করার জন্য আপনার পরবর্তী বিবৃতিগুলোর প্রশংসা করি। গাজার মরিয়া পরিস্থিতি মোকাবিলায় যে জোর দেওয়া হচ্ছে এই পদক্ষেপেরও প্রশংসা করি।আরও পড়ুন:
আমরা উভয়েই রক্তপাত বন্ধ করতে চাই এবং আমি বিশ্বাস করি পার্টিকে আরও এগিয়ে যেতে হবে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে হবে।’ হুসেইন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে তবে, সাধারণ নাগরিকদের সুরক্ষার সব আন্তর্জাতিক আইন ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন বা যুদ্ধাপরাধ করার অধিকার থাকতে পারে না।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামালারও নিন্দা জানান তিনি। হুসেন তাঁর পদত্যাগপত্রটি শেষে উল্লেখ করেছেন, তিনি গাজায় একটি মানবিক যুদ্ধবিরতির চান।