উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : তেলের রহস্য উন্মোচনে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে।বাড়ির দেওয়াল থেকে গড়িয়ে পড়ছে তেল। কিন্তু সেই তেলের উৎস কী তা বুঝতে পারছেন না বিশেষজ্ঞরা ও।গত প্রায় দেড় মাস ধরে এই তেল রহস্য নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। আতঙ্কে গড়িয়ার সরকার পরিবারও। এ বার সেই রহস্যের সমাধানে সরকার বাড়িতেলাগানো হলো সিসিটিভি ক্যামেরা।
রাজপুর সোনারপুর পুরসভার তরফে সরকার বাড়ির তৈলাক্ত দেওয়াল রং করা হয়েছে।এরপর সেই দেওয়াল তাক করে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কী ভাবে তেল গড়িয়ে পড়ছেদেওয়াল থেকে?তা খতিয়ে দেখার জন্যই মূলত এই ক্যামেরা লাগানো হয়েছে। কিছুদিন আগেই ওই তেল চিটচিটে দেওয়ালে রং করে দিয়েছিল রাজপুর সোনারপুর পুরসভা। কিন্তু তা ফের আগের অবস্থায় ফিরে গিয়েছে।ইতিমধ্যেই এই তেলের উৎস জানতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা সরকার বাড়িতে গিয়েছিলেন।তাঁরা তেলের নমুনাও সংগ্রহ করেছিলেন। যদিও সেই রিপোর্ট এখনও সামনে আসেনি। রাজপুর সোনারপুর পুরসভা সূত্রে জানা গেল,এই তেলের উৎস মাটির নিচে থেকে না হওয়ার সম্ভাবনাই বেশি। বরং তা বাইরে থেকেই লাগছে দেওয়ালে। আর সেই কারণেই এই সিসিটিভির নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবার।জানা যায়,ওই বাড়ির দেওয়ালে সামান্য গর্ত করে তেলের উৎস খোঁজার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আপাতত তা স্থগিত রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজে কোনও তথ্য ধরা পড়ে কি না, তার উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।উল্লেখ্য,গত ২০২৩ সালের মে মাসের পর থেকে রাজপুর সোনারপুর পুরসভার গড়িয়ার বাসিন্দা রতন সরকারের বাড়ির একটি দেওয়াল থেকে গড়াতে শুরু করে তেল। ১৯৭৪ সালে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। সেই সময়ে এই ধরনের ঘটনা ঘটেনি। এই তেল গড়ানোর কারণ জানার জন্য পুরসভা এবং নরেন্দ্রপুর থানায় লিখিত আবেদন করা হয় সরকার পরিবারের পক্ষ থেকে।তাঁর পর থেকে এর উৎসের সন্ধানে হিমশিম খেতে হচ্ছে পুরসভাকে।আরও খবর
জমে থাকা আবেদনের নিষ্পত্তি করতে ১৩ জুন হবে পাসপোর্ট মেলা
তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়
মহিলাদের জন্য নিরাপদ শহরের শিরোপা পেল কলকাতা, তথ্য প্রকাশ করল এনসিআরবি
শেষ দফার আগে আগামী ২৭ এপ্রিল কলকাতায় মহামিছিলে নামবেন মমতা
কলকাতায় শ্যুটআউট: বাঘাযতীনে মদের আসরে বচসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী
কলকাতায় শ্যুটআউট: বাঘাযতীনে মদের আসরে বচসা, গুলিতে নিহত এক তৃণমূল কর্মী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কলকাতায় অখিলেশ যাদব: 'বিজেপিকে ফের হারাবেন দিদি', আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর